ধানমন্ডিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৩

প্রতীকী ছবি

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নির্মাণাধীন একটি ১০ তলা ভবনের কার্নিশ ধসে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে একজন ঘটনাস্থলে ও দুজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদের একজনের নাম শফিকুল ও অপরজনের নাম ইনসান। দুজনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জ।

ধানমন্ডি থানার ওসি আবদুল লতিফ বলেন, নির্মাণাধীন ভবনটির কার্নিশ ধসে এই দুর্ঘটনা ঘটে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

পূর্ববর্তি সংবাদ‘নারী পাচার চক্রের’ পাঁচজন গ্রেপ্তার
পরবর্তি সংবাদআমার কাছ থেকে দেশের মানুষের যেন উপকারই হয়: প্রধানমন্ত্রী