রাজধানীতে পুলিশ হেফাজতে মারা গেল যুবক

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানী ঢাকায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মাসুদ রানা (৩৩) নামের এক যুবক মারা গেছেন। ঘটনা পল্টন থানার।

পুলিশ বলছে, নিহত মাসুদ রানা ইয়াবা মামলার আসামি ছিলেন। থানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এনামুল হক জানান, গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর স্টেডিয়াম এলাকার পাশ থেকে মাসুদ রানা ও তাঁর বন্ধু মমিনকে (৩৬) গ্রেপ্তার করে পল্টন থানার পুলিশ। তাদের কাছ থেকে ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মাসুদ রানা অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়।

পূর্ববর্তি সংবাদনির্বাচনী বিতর্ক: ট্রাম্পকে ‘ভাঁড়’ ও ‘পুতিনের পোষা কুকুর’ বললেন বাইডেন
পরবর্তি সংবাদশিক্ষাপ্রতিষ্ঠানে বহিরাগতদের প্রবেশে সরকারের কঠোর নির্দেশনা