গত ২৪ ঘণ্টায় দেশে কমেছে মৃত্যু, বেড়েছে সুস্থতার সংখ্যা

ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ২৭২ জনে। এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯১ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন।

এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫০৮ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জন করোনা রোগী।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

পূর্ববর্তি সংবাদক্যাম্পাস এখন ডেঞ্জার জোন: রিজভী
পরবর্তি সংবাদ৫ দিনের রিমান্ডে ধর্ষণ মামলায় গ্রেফতার মহানগর ছাত্রলীগ নেতা সবুজ