চট্টগ্রামে দুবাই ফেরত যাত্রীর কাছ থেকে ৮২ সোনার বার উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ৮২টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের কাছে ওই ব্যক্তিকে তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায় বলে বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই জামান জানান।

আটক এনামুল কবিরের (৩৫) বাড়ি কক্সবাজারে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকালে দুবাই থেকে চট্টগ্রামে আসেন তিনি।

বিমানবন্দরের ব্যবস্থাপক বলেন, এক যাত্রীর কাছে সোনার বার আছে এমন সংবাদের ভিত্তিতে শুল্ক বিভাগ এবং একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা অভিযান চালায়।

“এনামুল কবিরের শরীর তল্লাশি করে ৮২টি সোনার বার এবং স্বর্ণালঙ্কার পাওয়া যায়।”

উদ্ধার করা সোনার ওজন সাড়ে নয় কেজির মত জানিয়ে সারোয়ার ই জামান  বলেন,এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন তারা।

পূর্ববর্তি সংবাদউত্তরপ্রদেশে দলবদ্ধ ধর্ষণে আরও এক দলিত নারীর মৃত্যু
পরবর্তি সংবাদপ্রতিবেশী, বন্ধুপ্রতীম ভারতের জেলে সবচেয়ে বেশি বিদেশি বন্দি বাংলাদেশের