টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

ইসলাম টাইমস ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে এক পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়কের সেতুর পূর্বপাড়ের হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

টাঙ্গাইল পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মো. ইফতেখার নাসির রোকন বলেন, মুরগী বহনকারী ঢাকামুখী পিকআপ ভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি কভার্ডভ্যানের সংর্ঘষ হয়।

“এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক নিহত হন।“

তিনি বলেন, এ সময় পিকআপ ভ্যানের পেছনে থাকা আরেকটি কভার্ডভ্যান দুর্ঘটনা থেকে বাঁচতে পাশের একটি রেল লাইনের ‍উপরে উঠে যায়। এ সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হলে কভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায। পরে ওই পথে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।”

পরে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি রেললাইন থেকে সরিয়ে নিলে ট্রেনটি সিরাজগঞ্জে ছেড়ে যায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ইন্সপেক্টর।

পূর্ববর্তি সংবাদবিয়ের দিন প্রবাসফেরত যুবকের রহস্যজনক মৃত্যু
পরবর্তি সংবাদঠাকুরগাঁওয়ে স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বার মৃত্যু