ইসলাম টাইমস ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, নারী ধর্ষণ, হত্যা, নির্যাতন যে কোন সময়ের চেয়ে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। মা-বোনদের ইজ্জতের নিরাপত্তা নেই।
তিনি বলেন, ইসলাম নারীদের সমান অধিকার নয়, বরং অগ্রাধিকার দিয়েছে। এখন নারীদের মুক্তি নিশ্চিত করতে হলে কুরআনে বর্ণিত অধিকার প্রতিষ্ঠায় সরকারকে কাজ করতে হবে। তিনি বলেন, সিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ তার প্রমাণ। ছাত্রলীগ প্রমাণ করলো তাদের হাতে নারী জাতিও আজ নিরাপদ নয়।
মুফতী ফয়জুল করীম বলেন, একদিকে নারী ধর্ষণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি অপরদিকে দুর্নীতির রেকর্ড দেশবাসীকে চরম শঙ্কিত করে তুলেছে।
আজ শুক্রবার বিকেলে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের কার্যালয়ে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা নেছার উদ্দিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুফতী ফয়জুল করীম বলেন, দেশে একধরণের অস্থিরতা বিরাজ করছে। মানুষের জান-মাল, ইজ্জত আব্রুর নিরাপত্তা নেই। এমতাবস্থায় সকলকে দেশ, ইসলাম ও মানবতার স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আরো পড়ুন: ধর্ষণকারী ছাত্রলীগ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: ড. আহমদ আবদুল কাদের
স্বাধীনতাবিরোধী ট্যাগ দিয়ে ধর্ষণের বৈধতা দানকারীদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে: নুর
সামাজিকতার অবক্ষয়: চলতি বছর ধর্ষণের শিকার ৮৮৯ জন নারী
ধর্ষণ বন্ধে ইসলামের দিকনির্দেশনা কী
ছাত্রাবাসে গণধর্ষণ: দেশে লাগামহীন বিচারহীনতার এক ভয়ংকর নমুনা
















