২২দিন ইলিশ ধরা নিষিদ্ধ, জেলেরা পাবেন সরকারি খাদ্য সহায়তা

ইসলাম টাইমস ডেস্ক: এবারও ১৪ অক্টোবর থেকে ০৪ নভেম্বর পর্যন্ত মোট ২২দিন মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে জেলের জন্য ১০ হাজার ৫৬৬.৮৪ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে।

শুক্রবার ( ২ অক্টোবর) মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে আরও বলা হয়েছে, উপকূলীয় ৩৬টি জেলার ১৫২টি উপজেলায় মা ইলিশ আহরণে বিরত থাকা ৫ লাখ ২৮ হাজার ৩৪২টি জেলে পরিবারের জন্য ২০ কেজি পরিমাণে ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরুর পূর্বেই এ বরাদ্দ দেওয়া হয়েছে। এ মৌসুমে গত মৌসুমের তুলনায় অতিরিক্ত ১ লাখ ২০ হাজার ২৬৩টি জেলে পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

৩০ সেপ্টেম্বর সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরি জ্ঞাপন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। একইসঙ্গে উল্লিখিত ভিজিএফ চাল এর পরিবহন ব্যয়ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে মঞ্জুরী জ্ঞাপন করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদআজারবাইজান-আর্মেনিয়া পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় একমত তুরস্ক ও রাশিয়া
পরবর্তি সংবাদইমরান খান ১০০ ভাগ নিশ্চিত: ‘নওয়াজ শরীফকে ভারত সাহায্য করছে’