করোনায় আক্রান্ত আ.লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধ ও বৃহস্পতিবার দুই দফা করোনা টেস্টে তার করোনা পজিটিভ এসেছে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

বিপ্লব বলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণের জন্য বুধ ও বৃহস্পতিবার দুই দফায় স্যারের করোনা টেস্ট করা হয়। দুই টেস্টের রিপোর্ট করোনা পজিটিভ আসে।

পূর্ববর্তি সংবাদবেফাকের ভারপ্রাপ্ত সভাপতি নির্ধারণে আজ আলেমদের বৈঠক
পরবর্তি সংবাদযবানের হেফাযত : সফলতার সোপান