দুর্নীতি ও ধর্ষণ নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে: নেজামে ইসলাম পার্টি

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজী বলেছেন, ধর্ষন নিয়ন্ত্রণে ব্যর্থ ভোটবিহীন সরকার আমাদের প্রিয় দেশকে একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। ছাত্রলীগ-যুবলীগ সারাদেশের মা-বোন এবং অভিভাবকদের জন্য জন্য আতঙ্কের বিষয়ে পরিণত হয়েছে।

আজ সকাল দশটায় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতির ভাষণে তিনি একথা বলেন।

আমীরে নেজাম ছাত্রলীগ কর্তৃক সিলেট এমসি কলেজের গণধর্ষণ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানান। তিনি বলেন, দুর্নীতি, লুটপাট এবং নারী ধর্ষণ মুক্ত সমাজ গড়তে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই।

ভারতের আদালত কর্তৃক বাবরী মসজিদ ধ্বংসকারীদের খালাস দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন,  ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ৫০০ বছরের পুরনো ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য বিশ্বের ১৫০ কোটি মুসলমান দেখেছে এবং প্রতিবাদ প্রতিরোধে অগ্রণী ভূমিকা রেখেছে। সুতরাং প্রহসনের এই রায় প্রত্যাহার করতে হবে।  অন্যথায় ভারতকে এর চূড়ান্ত পরিণতির অপেক্ষা করতে হবে।

সভায়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির উপদেষ্টা বর্ষিয়ান আলেমে দ্বীন হযরত মাওলানা ফজলুর রহমান, সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমীর জনাব আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা মোস্তাফিজুর রহমান মাহমুদী, সংগঠন সচিব হাফেজ মাওলানা আবু তাহের খানসহ প্রমুখ।

পূর্ববর্তি সংবাদগত ২৪ ঘণ্টায় দেশে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যু, বেড়েছে সুস্থতার সংখ্যা
পরবর্তি সংবাদবেফাকের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত মাওলানা নূর হোসাইন কাসেমী