২০০ কোটি টাকা ব্যয়ে নভোচারীদের জন্য নির্মিত হল টয়লেট!

ইসলাম টাইমস ডেস্ক: ২ কোটি ৩ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকা) ও  বছরের পর বছর সময় ব্যয় করে মহাকাশে নভোচারীদের জন্য একটি শৌচাগার বানিয়েছে নাসা।  এখন নতুন এই শৌচাগারের কার্যকারিতা পরীক্ষার জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে। যে পৃথিবীতে অসংখ্য মানুষ ক্ষুধায় অনাহারে রাত যাপন করে সেখানে একটা টয়লেটের পেছনে এত এত অর্থ ব্যয় যে কারো মনেই প্রশ্ন জাগায়।

টাইটানিয়াম স্পেস টয়লেটটি আরও দূরবর্তী অঞ্চলে মিশনে সাহায্য করবে। শূন্য অভিকর্ষ অঞ্চলে শরীরের বর্জ্য নিঃসরণের জন্য এখানে ব্যবহার করা হচ্ছে ভ্যাকুয়াম সিস্টেম। গোপনীয়তা রক্ষায় পৃথিবীর পাবলিক টয়লেটের মতোই কিউবিকলের মধ্যে এটি থাকবে। এর ওজন ৪৫ কেজি, উচ্চতায় ২৮ ইঞ্চি। বর্তমান টয়লেটের চেয়ে ৬৫ ভাগ ছোট ও ৪০ ভাগ হালকা।

বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টয়লেটটি ‘ভ্যাকুয়াম সিস্টেম’ বিশেষভাবে নকশা করা হয়েছে। যাতে নারী নভোচারীরা আগের চেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন। গত বৃহস্পতিবার উৎক্ষেপণের তিন মিনিট আগে কারিগরি ত্রুটির কারণে টয়লেটটি মহাকাশ স্টেশনে পাঠানোর মিশন স্থগিত করা হয়। তবে প্রকৌশলীরা যদি ত্রুটিগুলো সারাতে পারেন তবে আবারও চেষ্টা চলবে।

নাসার প্রজেক্ট ম্যানেজার মেলিসা ম্যাককিনলে জানান, অনেকটা সময় নিয়ে ইউনিভার্সেল ওয়াস্ট ম্যানেজমেন্ট সিস্টেম (ইউডব্লিউএমএস) টয়লেটটির নকশা করা হয়েছে। কমোড সিট ও ইউরিন ফ্যানেল আগের তুলনায় পরিমার্জিত। নারী নভোচারীরা আরও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

পূর্ববর্তি সংবাদমুগ্ধতা ছড়ানো একটি মাদরাসায় কিছুক্ষণ
পরবর্তি সংবাদজেলা-উপজেলায় মসজিদ নির্মাণ প্রকল্প : আড়াই বছরেও কাঙ্ক্ষিত গতি নেই