প্রশ্ন: পানির সমস্যার কারণে আমাদের বাসায় বিভিন্ন পাত্রে পানি ভরে রাখা হয়। কখনো কখনো পাত্রে এক বা একাধিক তেলাপোকা মরা পাওয়া যায়। আমার মা সবসময় এ পানি ফেলে সাবান দিয়ে পাত্রটি ধুয়ে নেন। প্রশ্ন হল, তেলাপোকা মরার কারণে পাত্রের পানির হুকুম কী? তা কি অযু-গোসল কিংবা কাপড় ধোয়া ইত্যাদি কাজে ব্যবহার করার সুযোগ আছে? সঠিক মাসআলাটি জানিয়ে বাধিত করবেন।
উত্তর: তেলাপোকার যেহেতু প্রবাহিত রক্ত নেই তাই কোনো পাত্রে তেলাপোকা পড়ে মরে গেলেও পাত্রস্থ পানি নাপাক হবে না; বরং তা পবিত্রই থাকে। সুতরাং আপনারা চাইলে এ পানি অযু-গোসল ও অন্যান্য কাজে ব্যবহার করতে পারেন।
-ফতোয়া বিভাগ, মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা
















