সারাদেশে ধর্ষণ বিরোধী বিক্ষোভ অব্যাহত

ইসলাম টাইমস ডেস্ক: নোয়াখালিসহ সারাদেশে ধর্ষণ, নিপীড়ন ও নারী নির্যাতন প্রতিরোধসহ ধর্ষকদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে আজও রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

বিক্ষোভকারীরা বলছেন, সরকারের ছায়াতলে থেকে দিনের পর দিন ধর্ষকরা পার পেয়ে যাওয়ায় ধর্ষণের ঘটনা কমছে না। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা বিক্ষোভকারীদের।

রাজধানীর শাহবাগে ধর্ষণবিরোধী প্ল্যাকার্ড আর স্লোগানের মাধ্যমে নারীর জন্য নিরাপদ দেশের দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা।

এক বিক্ষুব্ধ নারী বলেন, কোথাও ধর্ষণের বিচার হচ্ছে না। যদি ধর্ষণের বিচার না পাই তাহলে এমন স্বাধীনতার কিইবা দরকার? আমরা ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত করা পর্যন্ত রাজপথ ছাড়বো না।

বিচারহীনতার সংস্কৃতি ও ক্ষমতার ছায়াতলে থেকে পার পেয়ে যাওয়ায় ক্রমাগত ধর্ষণের ঘটনা বাড়ছে বলেও জানান বিক্ষোভকারীরা।

রাজধানী ছাড়াও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শরিয়তপুর, কুষ্টিয়া, চাঁদপুর, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় আজও বিক্ষোভ করেছে সাধারণ মানুষ।

পূর্ববর্তি সংবাদ৪ শরণার্থী নিহতের পর থমথমে রোহিঙ্গা ক্যাম্প
পরবর্তি সংবাদবি-বাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩