ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে আইন সংশোধন করা হচ্ছে: আইনমন্ত্রী

ইসলামট টাইমস ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করতে এ সংক্রান্ত আইন সংশোধন করা হচ্ছে।

 তিনি বলেন, আগামী ১২ অক্টোবর সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে আইনটির সংশোধনী প্রস্তাব উপস্থাপন করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়ার পরে আইনের সংশোধনী মন্ত্রিসভায় তোলার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

মন্ত্রী বলেন, “বর্তমান আইনের সাজায় পরিবর্তন এনে ধর্ষকদের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের প্রস্তাব করা হবে।”

পূর্ববর্তি সংবাদ‘সরকারের পক্ষে দেশবাসীকে নিশ্চিত করছি, অপরাধীরা কেউই রেহাই পাবে না’
পরবর্তি সংবাদসিঙ্গাপুর থেকে ২ লাখ মেট্রিক টন সার আমদানি করবে সরকার