ধর্ষণের বিচারের দাবিতে রাজধানীতে খেলাফত ছাত্র আন্দোলনের বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: দেশব্যাপী ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বাদ জুমা রাজধানীতে বিক্ষোভ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন।

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুফতি জাকির বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, ছাত্র নেতা  জাবের আহমদ প্রমুখ।

সমাবেশে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, নোয়খালী বেগমগঞ্জ এলাকার নিরীহ এক গৃহবধুকে বিবস্ত্র করে শ্লীলতাহানি ও পাশবিক নির্যাতনের ঘটনা জাহিলী যুগের সকল বর্বরতাকেও হার মানিয়েছে। অধিকাংশ খুন, ধর্ষণ ও নারী নির্যতনের সাথে ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের চরিত্রহীন নেতা কর্মীরা জড়িত। অপরাধীদের কেউ কেউ গ্রেফতার হলেও দলীয় নেতাদের সুপারিশে ছাড়া পেয়ে অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠছে।

মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, যারা  বিভিন্ন সময়ে নারী অধিকারের নামে গলাবাজি করে তারা আজ কোথায় তা জাতি জানতে চায়। ময়মনসিংহে নারীর বিবস্ত্র ভাস্কর্য তৈরী করে গোটা নারী জাতিকে অপমান করা হয়েছে। অবিলম্বে এ ভাস্কর্য সরকারি ভাবে ভাঙ্গতে হবে। ধর্ষণ বন্ধে কুরআনের আইনের বিকল্প নেই। তিনি নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে শরিয়াহ বোর্ড কায়েম করে অপরাধে জড়িতদের কুরআনের আইনে দ্রুত বিচার কার্যকর করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী বলেন, যুবক-যুবতীদের মাদকাসক্তি, প্রযুক্তির অপব্যবহার এবং পর্নোগ্রাফির সহজলভ্যতা ধর্ষণের অন্যতম কারন।

সভাপতির ভাষণে মুফতি জাকির বিল্লাহ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষণের আইন মৃত্যুদন্ড থাকলেও বাংলাদেশে এই আইন নেই। অবিলম্বে ধর্ষণের মৃত্যদন্ড আইন করে তা কার্যকর করা হলে সারাদেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে।

আরো পড়ুন: ‘আমরা গ্যারান্টি দিচ্ছি, শরীয়া আইনে মৃত্যুদণ্ড কার্যকর হলে এমন জঘন্য ঘটনা বারবার ঘটবে না’

সমাজচিত্র: উপড়ে ফেলতে হবে এই ঔদ্ধত্যের শেকড়

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার উদ্যোগ সরকারের

পূর্ববর্তি সংবাদকুড়িগ্রামে কলমি শাক তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু
পরবর্তি সংবাদসঠিক সময়ে ন্যাটো সেনারা আফগানিস্তান ছেড়ে যাবে: ন্যাটো মহাসচিব