ইসলাম টাইমস ডেস্ক: সিলেট অঞ্চলের বর্ষীয়ান আলেম, আঞ্জুমানে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলূম বরুণা, মৌলভীবাজারের সদরে মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা খলিলুর রহমান হামিদী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার রাত ২ টায় মৌলভীবাজারে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।
জানাযার নামায জুমাবার বিকাল ৩টায় বরুণা মাদরাসা (জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলূম) মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
হযরত মাওলানা সাইয়েদ হুসাইন আহমদ মাদানী রহ.-এর বিশিষ্ট খলীফা লুৎফর রহমান বর্ণভী রহ.-এর সুযোগ্য বড় সাহেবজাদা হলেন মাওলানা খলিলুর রহমান হামিদী পীর সাহেব বরুণা। তিনি ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের সহসভাপতি। মৌলভীবাজারসহ সিলেট অঞ্চলে তিনি ছিলেন উম্মাহর রাহবার। তার ইন্তেকালে জাতি আরেকজন অভিভাবক হারাল। আল্লাহ তাআলা তার মাগফিরাত করুন।
















