গাজীপুরে জুতার কারখানায় আগুন

ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শনিবার বিকেলে একটি জুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর পাঁচ ইউনিট কাজ করছে।

কালিয়াকৈর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো. কবিরুল ইসলাম জানান, উপজেলা উলুসারা এলাকায় এফবি ফুটওয়্যার লিমিটেড নামের জুতা তৈরির একতলা ভবনটি স্টিলের শেডে টিনের ছাউনি দিয়ে তৈরি।

ওই ভবনে জুতার সোল তৈরি করা হয় এবং একপাশে জুতা তৈরির কেমিক্যাল রাখা হয়েছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কেমিক্যাল থেকে বিকেল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ওই ভবনে থাকা শ্রমিকরা দৌড়ে বেরিয়ে যান। খবর পেয়ে কালিয়াকৈর, গাজীপুর, সাভার ইপিজেড, কাশিমপুরসহ আশপাশের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরো, আগুন লাগার সঠিক কারণ এখনই বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসেনি।

পূর্ববর্তি সংবাদযশোরে বাসে তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ৭
পরবর্তি সংবাদউত্তর কোরিয়ায় একজন ব্যক্তিও করোনায় আক্রান্ত হয়নি: কিম জন উন