আব্দুর রহমান শরীয়তপুরী।। – জাজিরা থেকে
শরীয়তপুরের জাজিরা উপজেলার নওডোবা ইউনিয়ন পরিষদের তিন সদস্যের বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন নওডোবা এলাকাবাসী।
আজ ১০ অক্টোবর (শনিবার) জাজিরা সেনানিবাসের পাশে হাওলাদার মার্কেটে এলাকাবাসীরা মানববন্ধন করছেন।
এক ভুক্তভোগী জানান, ৯ হাজার টাকা বয়স্কভাতা পাওয়ার কথা থাকলেও তাকে ২ হাজার টাকা দিয়ে বাকি ৭ সাত হাজার টাকা রেখে দেওয়া হয়।
সুষ্ঠু বিচার পেতে ভূক্তভোগী পবিরারগুলো মানববন্ধনের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার আশ্বাস ইউএনওর।
অভিযুক্তরা হলেন, শাহিন (মেম্বর-১নং ওয়ার্ড) সালমা( মহিলা মেম্বর -১,২,৩ নং ওয়ার্ড) ও আনোয়ারা বেগম (মহিলা মেম্বর-৪,৫,৬ নং)।
















