২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু, সুস্থ ১ হাজার ৪৫৩

ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৫০০ জনে। এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২০৩ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন করোনা রোগী।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৩ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন।

পূর্ববর্তি সংবাদভারতে ধর্ষণের সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার মুসলিম সাংবাদিক
পরবর্তি সংবাদফতুল্লায় কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক