সামাজিক মাধ্যমে নিরাপত্তা বাহিনী নিয়ে অপপ্রচার বন্ধ না করলে ব্যবস্থা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ইসলাম টাইমস ডেস্ক: দেশ-বিদেশ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার, জনপ্রতিনিধি, সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের অপপ্রচার বন্ধ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, দেশ ও বিদেশ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার, জনপ্রতিনিধি, সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সম্পর্কে অসত্য, বানোয়াট, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করার জন্য অসত্য ও ভিত্তিহীন সংবাদ পরিবেশ করা হচ্ছে। এতে করে দেশের বিদ্যমান শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা, জনমনে উদ্বেগ, বিদ্বেষ ও বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

সরকার ধৈর্যের সঙ্গে এসব অপপ্রচারকারী ও তাদের সহযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ করে এ সিদ্ধান্ত নিয়েছে যে, দেশের স্থিতিশীলতা এবং অভ্যন্তীণ আইনশৃঙ্খলা রক্ষার্থে ও জনস্বার্থ এসব অপকর্ম সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া দরকার।

এ অবস্থায়, সরকার সংশ্লিষ্ট সবাইকে দেশ ও বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ করছে সরকার। অন্যথায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তি সংবাদপাশবিকতা নিয়ন্ত্রণেই সরকার ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের বিধান করেছে: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, রাষ্ট্রপতির নতুন অধ্যাদেশে যা রয়েছে