নুরের জন্য দোআ করে যা বললেন ড. আসিফ নজরুল

ইসলাম টাইমস ডেস্ক: ডাকসুর সাবেক ভিপি নুরের জন্য দোআ করেছেন ড. আসিফ নজরুল। নিজের ভেরিফেইড ফেসবুক আইডিতে তিনি লেখেন:
অন্যায়, অবিচার আর জুলুমের বিরুদ্ধে বারবার রুখে দাড়ায় সে। বারবার মার খায়, রক্তাক্ত হয়, জেলে যায়। একদিন সে বলেছিল এতো মার খেয়েছে যে এককাতে বেশীক্ষন শুয়ে থাকতে পারেনা আজো।

 

তার কাছে সব প্রলোভন ছিল। সব সে প্রত্যাখান করেছে অসীম সততায় আর সাহসে। তার স্ত্রী আছে, আছে সন্তান। সব স্নেহজাল সে তুচ্ছ করেছে দেশের মায়ায়।

বারবার তবু তার বিরুদ্ধে অপপ্রচার হয়, হয় হয়রানির মামলা। ভদ্র নম্র চেহারার মানুষজন সামান্যলোভে তার ‍বিরুদ্ধে মিডিয়ায় চালায় কুৎসিত মিথ্যেচার। ক্ষমতার দম্ভে থাকা অমানুষরা তার হাড্ডি মাংশ খুলে খুলে খেতে চায়।

চারপাশে হায়েনা, শুকর আর শকুনের মাঝে তবু অবিচল সে।

আল্লাহ্ তোমার কাছে দোয়া করি, আমাদের নুর-কে সঠিক পথে রাখো। তাকে রক্ষা করো। তাকে আরো শক্তিশালী করে দাও।

আল্লাহ, আমার দোয়া কবুল করো।

(ফেসবুক থেকে সংগৃহীত)

পূর্ববর্তি সংবাদবিবিসির প্রতিবেদন: আরব বিশ্বে হু হু করে বাড়ছে এরদোগানের জনপ্রিয়তা
পরবর্তি সংবাদখুচরা প্রতি কেজি আলু ৩০ টাকা বিক্রি করতে হবে