ভারতে দেয়াল ধসে শিশুসহ নিহত ৯, দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসাদউদ্দিন ওয়াইসি

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে ভারী বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে দুই মাসের শিশুসহ কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতের এই দুর্ঘটনায় আরো দুইজন জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের মরদেহ এখনো উদ্ধার সম্ভব হয়নি।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ভারতের লোকসভার সদস্য আসাদউদ্দিন ওয়াইসি বলেন, দেয়াল ভেঙে ৯ জনের মৃত্যু হয়েছে ও ২ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে রয়েছে ২ মাসের এক শিশুও রয়েছে।Image may contain: 6 people

গত তিন দিন ধরে ভারতের অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে ভারী বৃষ্টি হচ্ছে । গত ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট দুর্ঘটনায় তেলেঙ্গানা রাজ্যে ইতিমধ্যে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। হায়দ্রাবাদ শহরের রাস্তাঘাট পুরোপুরি পানিতে ডুবে গিয়েছে।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারনে অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা এবং উড়িষ্যায় ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

পূর্ববর্তি সংবাদইলিশ আহরণে নিষেধাজ্ঞা : নৌপুলিশ ও কোস্টগার্ডের পাশাপাশি থাকবে অত্যাধুনিক উপায়ে মনিটর
পরবর্তি সংবাদমধ্যরাতে নারী পদযাত্রা: ‘ধর্মীয় ওয়াজের নামে’ নারী অবমাননা বন্ধ-সহ ১২ দফা দাবি