ধর্ষণের নতুন আইনের প্রথম রায়ে ৫ ধর্ষকের মৃত্যুদণ্ড

ইসলাম টাইমস ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় অপহরণের পর গণধর্ষণ মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, ২০১২ সালের জানুয়ারিতে ভূঞাপুরে এক নারীকে অপহরণ করে গণধর্ষণের মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।

রায় ঘোষণার সময় সঞ্জিত ও গোপী চন্দ্র শীল উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি জামিন নিয়ে পলাতক রয়েছেন।

পূর্ববর্তি সংবাদময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল রায়হানের লাশ
পরবর্তি সংবাদবিএনপির রাজনৈতিক সব কৌশল এখন ভোতা হয়ে গেছে: সেতুমন্ত্রী