মাগুরায় সুদী কারবারির গলাকাটা লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: মাগুরার শ্রীপুরে মনিরুল মীর (৪৫) নামের এক সুদ কারবারির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মনিরুল চৌগাছি গ্রামের ইসহাক মীরের ছেলে।

এলাকাবাসী জানান, সন্ধ্যায় দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদ ভবনের পেছনে ধানক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় মনিরুলকে পড়ে থাকতে দেখা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে। মনিরুল এলাকায় সুদের কারবারি করতেন।

শ্রীপুর থানার ওসি আলি আহমেদ মাসুদ জানান, কে বা কারা গলা কেটে তাকে হত্যা করেছে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার শরীরে আরও আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ড নিয়ে তদন্ত চলছে।

পূর্ববর্তি সংবাদআসামে ১০ হাজার মানুষ ও বংশধরেরা বাদ পড়বেন এনআরসি থেকে!‌
পরবর্তি সংবাদবিক্ষোভ ঠেকাতে থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি