সাতক্ষীরায় একই পরিবারের ৪ জনের গলা কাটা লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার খলিশা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে মাহি (৯) ও মেয়ে তাসলিমা (৬)।

কলারোয়া থানার ওসি হারান পাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

পূর্ববর্তি সংবাদতালেবান বিরোধী অভিযান চালাতে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ৯ সেনা নিহত
পরবর্তি সংবাদফের বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর