৩ লাখ ছাড়াল করোনা থেকে সুস্থতার সংখ্যা

ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫০৯ জন। এতে সুস্থতার সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৭৩৮ জন।

এই সময়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৬২৩ জনে। এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫২৭ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জন করোনা রোগী।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্ববর্তি সংবাদকাশিমপুর কারাগারে যুদ্ধপরাধ মামলায় সাজা প্রাপ্ত আসামির মৃত্যু
পরবর্তি সংবাদশনিবার সারা দেশে ধর্ষণ-নারী নির্যাতনবিরোধী সমা‌বেশ করবে পুলিশ