জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

ইসলাম টাইমস ডেস্ক: রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে আজ শনিবার।

শনিবার মাগরিবের নামাজের পর সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। এবং ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

পূর্ববর্তি সংবাদএকই পরিবারের চারজনকে হত্যা: বেঁচে যাওয়া শিশুর দায়িত্ব নিলেন সাতক্ষীরার ডিসি
পরবর্তি সংবাদকুসুম গরম পানিতে যেসব উপকার