বিপুল ভোটে পুনরায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডান

ইসলাম টাইমস ডেস্ক: শনিবারের নির্বাচনে নিউজিল্যান্ডে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন।

১৯৯৬ সালে সমানুপাতিক ভোটিং ব্যবস্থা গ্রহণের পর নিউজিল্যান্ডে এই প্রথম কোনো দল এত বেশি আসনে জয়ী হতে যাচ্ছে।

খবর রয়টার্স ও এএফপির।

বিশ্লেষকদের দাবি, মহামারী করোনাভাইরাস মোকাবেলায় তার সফলতার জন্যই জনগণ আবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে বিছে নিয়েছেন।

দুই তৃতীয়াংশ ভোট গণনা হয়েছে। যার মধ্যে ৪৯ দশমিক দুই শতাংশ ভোট পেয়েছে আর্ডার্নের লেবার পার্টি। অর্থাৎ দেশটির পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে ৬৪টিতে তার দল জয়ী হওয়ার আভাস দিচ্ছে।

ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ভাষ্যকার ব্রিইস এডওয়ার্ডস বলেন, এটা একটি ঐতিহাসিক পালাবদল। এর মধ্য দিয়ে নতুন কোনো ভিত্তি তৈরি হয়েছে।

নিউজিল্যান্ডের এখনকার নির্বাচনী ব্যবস্থায় কোনো দলের পক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন দুরূহ। কিন্তু আর্ডার্নের এখন যে জনপ্রিয়তা তাতে তার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারে বলেও অনেকে মনে করছেন।

নিউজিল্যান্ডে নতুন পার্লামেন্ট বেছে নেয়ার ভোট শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হয়ে চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

এর আগে ৩ অক্টোবর থেকে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছিল। সেখানেও ১০ লাখের বেশি মানুষ তাদের রায় জানিয়েছেন।

প্রতিনিধি বেছে নেয়ার পাশাপাশি শনিবার নিউ জিল্যান্ডের ভোটারদেরকে স্বেচ্ছামৃত্যুর বৈধতা দেয়া এবং গাঁজা বৈধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত দুটো গণভোটেও অংশ নিতে হয়েছে।

পূর্ববর্তি সংবাদ‘খোলামেলা আন্দোলনে’ ধর্ষণেরই চাষ হচ্ছে না তো?
পরবর্তি সংবাদমন্ত্রীর আশ্বাসে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার