‘টিসিবির মাধ্যমে আলু ২৫ টাকা কেজি বিক্রি হবে’

ইসলাম টাইমস ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী তিন দিনের মধ্যে টিসিবির মাধ্যমে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি হবে ।

রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে কোল্ডস্টোরেজ মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তর থেকে তিন স্তরে যে দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। সেটা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

কয়েকদিন ধরেই আলুর বাজারে অস্থিরতা চলছে।  হঠাৎ করেই ৩০ টাকা কেজির আলু ৫৫ থেকে ৬০ টাকা করে দাম বাড়ানো হয়।  একপর্যায়ে সরকার খুচরা বাজারে আলুর দর ৩০ টাকা কেজি নির্ধারণ করে দেয়। কিন্তু এরপরও এখনও দাম কমেনি। এ অবস্থায় টিসিবির মাধ্যমে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
পরবর্তি সংবাদআমাদের কাছে হাইপারসনিক ক্ষেপনাস্ত্র আছে: ট্রাম্প