ড. আলী আস সাল্লাবী ।।
রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামের চারটি হাদীস আপনাকে চারটি পার্সোনাল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কর্মশালার কাজ দিতে পারে। এই হাদীসগুলো সচ্চরিত্র ও শিষ্টাচারের ভিত্তি। প্রতিটি মুসলমানের উচিত বাস্তবজীবনে হাদীস চারটিকে আকঁড়ে ধরা।
প্রথম দক্ষতা:
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম বলেছেন:
“যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের উপর বিশ্বাস করে, সে যেন ভাল কথা বলে অথবা চুপ থাকে।”
“জিহ্বা নিয়ন্ত্রণের দক্ষতা”
দ্বিতীয় দক্ষতা:
রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম বলেছেন:
“যা উদ্বেগের নয় তা ত্যাগ করাই উত্তম ইসলাম”
“কৌতূহল সমন্বয়ের দক্ষতা”
তৃতীয় দক্ষতা:
একজন লোক নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কে বলল, আমাকে উপদেশ দিন। তিনি বললেন, “রাগ কর না”, তিনি কয়েকবার বলেছেন, “রাগ কর না”
“আত্মনিয়ন্ত্রণের দক্ষতা”
চতুর্থ দক্ষতা:
রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম বলেছেন:
“কেউ মুমিন হতে পারে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই ভালবাসে যা নিজের জন্য সে ভালোবাসে।”
“অন্তরকে পরিচ্ছন্ন রাখার দক্ষতা ”
একজন জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল:
আপনি কিভাবে জানবেন আপনার ভাইয়ের সাথে সম্পর্ক কেমন?
তিনি বলেন: তিনি আমার চিন্তায় চিন্তিত হন, আমার সম্পর্কে খোঁজ রাখেন, আমার ভুল শুধরে দেন, আমার ত্রুটি ক্ষমা করেন, এবং আমাকে আমার পালনকর্তার কথা স্মরণ করিয়ে দেন।
তাকে বলা হল, আপনি তাকে কিভাবে পুরস্কৃত করেন?
তিনি বলেন: তার জন্য তার পিছনে দোয়া করি।
লেখকের ফেসবুক পেইজ থেকে অনুবাদ: এনাম হাসান জুনাইদ
















