৪২ জেলার ৫৪ উপজেলায় ব্যাংক বন্ধ থাকবে মঙ্গলবার

ইসলাম টাইমস ডেস্ক: দেশের ৪২টি জেলার ৫৪টি উপজেলায় তফসিলি ব্যাংকের সব শাখা আগামীকাল মঙ্গলবার বন্ধ থাকবে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সাধারণ/উপজেলা নির্বাচন এবং স্থগিত ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে এসব শাখা বন্ধ রাখা হবে।

সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের সাধারণ/উপজেলা নির্বাচন ও স্থগিত ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করায় নির্বাচনের সংশ্লিষ্ট ৪২টি জেলার ৫৪টি উপজেলার নির্বাচনী এলাকায় অবস্থিত সব তফসিলি ব্যাংকগুলোর সব শাখা বন্ধ থাকবে।

সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ছুটি ঘোষণা করা হলো।

 

পূর্ববর্তি সংবাদজাহালমের ক্ষতিপূরণের রায় স্থগিত চায় ব্র্যাক ব্যাংক
পরবর্তি সংবাদউপনির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ