সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৮ জনের জরিমানা

ইসলাম টাইমস ডেস্ক: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে আটজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় নদীতীরবর্তী এলাকা থেকে ১৯ কেজি ইলিশ জব্দও করা হয়।

সোমবার সকালে দৌলতপুর উপজেলা নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার(ভূমি) জুয়েল আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ জানান, রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার যমুনা নদীর তীরবর্তী চরকাটারি, বাচামারা ও বাঘুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে আটজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১৯ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দ করা ১৯ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপজেলা মৎস্য কর্মকর্তা রনি সাহা ও থানা পুলিশ সহযোগিতা করেন।

পূর্ববর্তি সংবাদ২৪ ঘন্টায় সুস্থ চিকিৎসাধীন আরও ১ হাজার ৬২৭, মৃত্যু ২১ জনের
পরবর্তি সংবাদসাংবাদিক কাজলকে কেন জামিন নয়: হাইকোর্টের রুল