২৪ ঘণ্টায় সুস্থ বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৪২, মৃত্যু ১৮ জনের

ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৪২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হলেন ৩ লাখ ৭ হাজার ১৪১ জন। এদিন আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৬৯৯ জনে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৮০ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জন করোনা রোগী।

পূর্ববর্তি সংবাদআট সপ্তাহের আগাম জামিন পেলেন এমপি নিক্সন
পরবর্তি সংবাদরায়হান হত্যা: পাঁচদিনের রিমান্ডে কনস্টেবল টিটু