আলুর খুচরা মূল্য কেজিপ্রতি ৩৫ টাকা নির্ধারণ

ইসলাম টাইমস ডেস্ক: গত ৭ অক্টোবর প্রতি কেজি আলুর দাম কোল্ডস্টোরেজ পর্যায়ে ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৩০ টাকা বেঁধে দিয়েছিল কৃষি বিপণন অধিদফতর।

কিন্তু এবার খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ এতথ্য জানান।

বৈঠক সূত্র জানায়, ঘোষণার পর থেকে আলুর নতুন এ দর কার্যকর হবে।

মঙ্গলবার বিকাল ৩টায় খামারবাড়িতে কৃষি বিপণন অধিদফতরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আলুর দাম পুনর্নির্ধারণ করা হয়।

এই দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের কাছে চিঠিও পাঠানো হয়। কিন্তু এ দামের বিষয়ে আপত্তি জানান ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, নানা অজুহাতে হঠাৎ করেই দ্বিগুণ বেড়েছে আলুর দাম। এ নিয়ে সরকারের পক্ষ থেকে খুচরা পর্যায়ে সর্বোচ্চ ৩০ টাকা দাম নির্ধারণ করে দেয়া হলেও তা আমলে নিচ্ছেন না ব্যবসায়ীরা।

পাইকারি ও খুচরা বাজারে বাড়তি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি।

পূর্ববর্তি সংবাদহযরত মাওলানা আব্দুল হালিম চিশতী রহ.:  ইসলামী জ্ঞান-গবেষণায় এক পথিকৃৎ মনীষী  
পরবর্তি সংবাদচাকুরি জাতীয়করণের দাবিতে সরকারি কলেজের ইমাম-মুয়াজ্জিনদের মানববন্ধন