আর্মেনিয়ার ৩টি ড্রোন ভূপাতিত করেছে আজারবাইজান

ইসলাম টাইমস ডেস্ক: আর্মেনিয়ার তিনটি ড্রোন ভূপাতিত করেছে আজারবাইজান। পৃথক পৃথক অঞ্চলে দুই দিনে এসব ড্রোন ভূপাতিত করা হয়।

সূত্র: ইয়েনি শাফাক।

বুধবার আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ২১ অক্টোবর স্থানীয় সময় ১২টার দিকে দেশটির বিমান বাহিনী হোরাদিজ অঞ্চলে একটি ড্রোন ভূপাতিত করেছে। এটি আর্মেনিয়ার বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়, পৃথক এলকায় দুটি আর্মেনিয়ার ড্রোন ভূপাতিত করা হয়েছে।  প্রথম ড্রোনটি গানজা শহরে ভূপাতিত করা হয়। দ্বিতীয় ড্রোনটি ঘোরানবয় অঞ্চলে ভূপাতিত করা হয়েছে।

২৭ সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়।পরবর্তীতে ১০ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারথন আলোচনা হয়।

১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘেনের জন্য অভিযুক্ত করে।

দ্বিতীয়বারের মতো শনিবার (১৭ অক্টোবর) রাত থেকে যুদ্ধবিরতির পরপরই গানজাতে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এর মধ্যে চারজন নারী ও তিনজন শিশু রয়েছে। এ ছাড়া হামলায় আহত হয়েছেন ৫০ জন। এরপরই দুই দেশের মধ্যে তুমুল লড়াই শুরু হয়।

কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে।ওই দশকেই আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।

পূর্ববর্তি সংবাদহাজার কোটি টাকা আত্মসাৎ, প্রশান্ত কুমার হালদারকে দেশে ফেরামাত্র গ্রেফতারের নির্দেশ
পরবর্তি সংবাদরোহিঙ্গা ইস্যুতে বৃহস্পতিবার আলোচনায় বসবে আন্তর্জাতিক সম্প্রদায়