ইসলাম টাইমস ডেস্ক: আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সভায় ২০২১ সালের দাওরায়ে হাদীসের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৪৪২ হিজরী মোতাবেক ২০২১ ঈসাব্দের ৩০ মার্চ মঙ্গলবার হাইয়াতুল উলয়ার পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৮ এপ্রিল ২০২১ ঈসাব্দ বৃহস্পতিবার।
আজ ২২ অক্টোবর (বৃহস্পতিবার) হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মু. অছিউর রহমানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে সভার শুরুতে বোর্ডের সাবেক চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী রহ.- এর মাগফিরাত কামনা করা হয়। এরপর নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান দায়িত্বভার গ্রহণ করেন।
















