ইসলাম টাইমস ডেস্ক: ফকীহ ও ইসলামী অর্থনীতিবিদ,শাইখ আবদুস সাত্তার ইবনে আবদুল কারীম আবু গুদ্দাহ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আবদুস সাত্তার ইবনে আবদুল কারীম আবু গুদ্দাহ রহ. আজ (২৩ অক্টেবর) শুক্রবার সকালে কানাডায় ইন্তেকাল করেছেন বলে জানা গেছে।
ফিকহ ও ইসলামী অর্থনীতি বিষয়ে তার বিস্তর লেখালেখি রয়েছে।
আবদুস সাত্তার ইবনে আবদুল কারীম আবু গুদ্দাহ রহ. প্রখ্যাত হাদিস বিশারদ শাইখ আবদুল ফাত্তাহ গুদ্দাহ রাহিমাহুল্লাহর ভাতিজা ছিলেন। জেদ্দাস্থ “মাজমাউল ফিকহিল ইসলামী”র অন্যতম সদস্য ছিলেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ১৯৪০ সালের ২৮ জানুয়ারি আলেপ্পোতে জন্ম গ্রহণ করেন।
















