ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে বহুতল ভবনে প্রকাশ্যে মহানবী হযরত মুহাম্মদ সা.-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।
তিনি বলেছেন, ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। কারণ মুসলমানরা তাদের নবী মুহাম্মদ সা.কে প্রাণের চেয়ে বেশি ভালবাসে। নবীজির অবমাননা মুসলমানগণ কিছুতেই বরদাশত করবে না। ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে বিশ্বমুসলিমকে উস্কে দিয়ে বিশ্বজুড়ে ধর্মযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ধৃষ্টতাপূর্ণ ব্যঙ্গচিত্র প্রচারনা বন্ধ করতে হবে। অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারাবিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পরবে এবং নবীপ্রেমিকরা ফ্রান্সের পন্যবর্জন করতে বাধ্য হবে। তিনি বিশ্বশান্তির দূত হযরত মহানবী সা. এর অবমাননা বন্ধে ফ্রান্সের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের প্রতি আহবান।
আজ বিকালে কামরাঙ্গীরচরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের এক বৈঠকে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।
















