প্রাণনাশের ভয়ে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারছেন না এমবিএস!

ইসলাম টাইমস ডেস্ক: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি করলে নিজ লোকের হাতেই মারা পড়তে পারেন বলে মনে করেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

ইসরায়েলি-আমেরিকান বিলিয়নিয়ার হাইম সাবানের সঙ্গে সম্প্রতি আলাপকালে তিনি এমনটা জানিয়েছেন।  খবর ইসরায়েলি সংবাদমাধ্যম হারৎজে।

ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্থাপন প্রসঙ্গে এসব তথা বলেন ক্রাউন প্রিন্স সালমান, পশ্চিমা বিশ্বে যিনি এমবিএস নামে বেশি পরিচিত। সৌদিও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পাতার পথে হাঁটলে ‘ইরান, কাতার বা নিজ লোকদের হাতে’ মৃত্যু হতে পারে তার।

হারৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা ও উন্নতির স্বার্থে যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনে বাইডেনের পক্ষে বুধবার অনলাইন প্রচারণা চালানোর সময় প্রিন্স সালমান নিয়ে এ মন্তব্য করেন বিনোদন জগতের মোগল হাইম সাবান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্প্রতি কুটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করেছে আরব আমিরাত ও বাহরাইন। দেশ দুটির সঙ্গে সৌদি আরবের ভালো সম্পর্ক রয়েছে সৌদি আরবের। এ ছাড়া মুসলিম বিশ্বের অন্যতম দেশটি ইদানীং ইসরায়েল সম্পর্কে অনেকটা শিথিল আচরণ দেখাচ্ছে।

শুক্রবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে সুদানও। এ খবর জানানোর দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন সৌদি আরবসহ আরব বিশ্বের অন্যান্য দেশও ইসরায়েলের ব্যাপারে একই সিদ্ধান্ত নেবে।

পূর্ববর্তি সংবাদশাহবাগে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৬
পরবর্তি সংবাদপূজামণ্ডপে ভারতীয় হাইকমিশনার: দু’দেশের বন্ধুত্ব পুরো পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ