ইসলাম টাইমস ডেস্ক: নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে অবনামনার পক্ষে অবস্থান নেওয়া ম্যাক্রোঁর ‘মানসিক পরীক্ষার দরকার’ বলে মন্তব্য করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। এরদোগানের এই বক্তব্যের পর আঙ্কারা থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর কথা জানিয়েছে ফ্রান্স। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান ও এএফপির খবরে এমন তথ্য পাওয়া গেছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তারা বলেন, পরামর্শের জন্য আঙ্কারা থেকে ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হচ্ছে। এরদোগানের মন্তব্যের পর পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি ম্যাক্রনের সঙ্গে আলোচনা করবেন।
মহানবীকে (সা.) নিয়ে ফরাসি সরকারের বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডে তুরস্কের ক্ষোভ রয়েছে। এরদোগান বলেন, ভিন্ন বিশ্বাসের কোটি কোটি মানুষের প্রতি এমন আচরণ করা একজন রাষ্ট্রপ্রধানকে নিয়ে কী বলা যেতে পারে– সবার আগে তার মানসিক চিকিৎসা দরকার।
এরদোগানের মন্তব্যকে অগ্রণযোগ্য বলে দাবি করেছে ম্যাক্রনের কার্যালয়। তারা এই মন্তব্যকে সব দিক থেকেই বিপজ্জনক উল্লেখ করে এরদোগান তার নীতির গতিপথ বদলাবেন বলে দাবি করেছেন।
এছাড়াও বেশ কিছু ইস্যুতে এ দুই ন্যাটোমিত্রের মধ্যে দ্বন্দ্ব চলছে। যার মধ্যে পূর্ব ভূমধ্যসাগরের নৌসীমা, লিবিয়া ও সিরিয়া সংকট রয়েছে।
এ ছাড়া নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ নিয়েও তাদের সম্পর্কে অবনতি ঘটেছে।
















