২৪ ঘন্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৫৪৪ রোগী সুস্থ, মৃত্যু ২৩ জনের

ইসলাম টাইমস ডেস্ক: করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৪৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ১৫ হাজার ১০৭ জন হয়েছে।  আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩০৮ জন।

রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৩০৮ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৮১৫ জন। আরও ২৩ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৮০৩ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পূর্ববর্তি সংবাদ‘নবীজি সা.কে অবমাননা করে মুসলমানদের কলিজায় ছুরিকাঘাত করেছে ফ্রান্স’
পরবর্তি সংবাদমাস্ক না পরলে সরকারি-বেসরকারি কোনো সেবা মিলবে না