’মারধর ও হত্যাচেষ্টা’য় মামলা: হাজী সেলিমের ছেলে গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে।

এ ঘটনায় এমপি পুত্র ইফরান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় আজ সোমবার সকালে ‘মারধর ও হত্যাচেষ্টা’ মামলা করেছেন ওই কর্মকর্তা।

গেল রাতে রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় হাজী সেলিমের ছেলে ইফরানের গাড়ি মোটরসাইকেলে থাকা নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম আহমেদ খান ও তার স্ত্রীকে ধাক্কা দেয়।

পরে নৌ কর্মকর্তা ওয়াসিম ধাক্কা সামলে গাড়িটির সামনে দাড়ালে তাকে বেধরক মারধর করে হাজি সেলিমের ছেলে ইফরান সেলিম ও তার সহযোগিরা। রাতেই ধানমণ্ডি থানায় জিডি করেন ভুক্তভুগী নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম। এ ঘটনায় গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদওই মুহাব্বতের ওপর জান কোরবান  
পরবর্তি সংবাদ‘অভ্যন্তরীণ বিরোধে’র জেরে বগুড়ায় হত্যা মামলার প্রধান আসামি খুন