ইরফান সেলিমের টর্চার সেলের খোঁজ পেয়েছে র‌্যাব

টর্চার সেলে পাওয়া সরঞ্জাম

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার চকবাজারের মদীনা আশিক টাওয়ারের ১৪তলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব। সেখানে এখন অভিযান চলছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার পর ইরফানের বাড়ির কাছাকাছি জায়গা মদীনা আশিক টাওয়ারের ১৭তলার একটি রুম টর্চার সেল হিসেবে ব্যবহার হতো।

ইরফানের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে ওই রুম থেকে দড়ি, হাতুড়ি, রড, মানুষের হাড়, গামছা, নেটওয়ার্কিংয়ের কাজে ব্যবহৃত ওয়াকিটকিসহ টর্চারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

পূর্ববর্তি সংবাদএবার তুর্কি নাগরিকদের ফরাসি পণ্য বয়কটের আহ্বান এরদোগানের
পরবর্তি সংবাদবিশ্ববিখ্যাত আলেমদের বার্তা: ফ্রান্সের পণ্যবয়কট আমাদের সর্বনিম্ন প্রতিক্রিয়া