২৪ ঘণ্টায় সুস্থ ১৫২৩, মৃত্যু ২০ জনের

ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৮৩৮ জনে। এছাড়া করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫২৩ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ১২৩ জন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৩৫ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ এক হাজার ৫৮৬ জন করোনা রোগী।

পূর্ববর্তি সংবাদঅবশেষে ফ্রান্সের নিন্দায় মুখ খুলল সৌদি আরব
পরবর্তি সংবাদচার্জ গঠনের পর তিন কার্যদিবসে মাদক মামলার রায়