নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরহী নিহত

ইসলাম টাইমস ডেস্ক: নীলফামারীর ডিমলা-জলঢাকা সড়কে সোনাখুলি সুইচ গেট নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরহী নিহত হয়েছে।

উপজেলা ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান আমিনুল হক বলেন, মঙ্গলবার বিকেলে ৫টার দিকে তিন যুবক মোটরসাইকেল যোগে জলঢাকা অভিমুখে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনা স্থলেই দু’জন নিহত ও একজন গুরুতর আহত হয়। এলাকাবাসী নিহত দু’জনসহ আহত যুবককে উদ্ধার করে জলঢাকা হাসাপাতালে নেয়ার পথে আহত তিনিও মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। মোটরসাইকেল নং- দিনাজপুর-ল ১২-১৯৮৮।

ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ জলঢাকা হাসপাতালে রয়েছে। তবে তাদের নাম ঠিকানা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

পূর্ববর্তি সংবাদকরোনাকালে এশিয়ায় বাংলাদেশের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি : পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদপুলিশের সহায়তা ছাড়াই হাজী সেলিমের দখলে থাকা অগ্রণী ব্যাংকের জমি উদ্ধার