রাজশাহীতে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ইসলাম টাইমস ডেস্ক: রাজশাহীর বাঘায়  ট্রাক্টরচাপায় আবির আহম্মেদ মিঠন (২৭) নামে মোটরসাইকেল আরোহী একটি হার্ডওয়ার দোকানের ম্যানেজার প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাঘা-আলাইপুর সড়কের ছাতারী গ্রামের সেলিম উদ্দিনের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার গাওপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে আবির আহম্মেদ মিঠন নিজ মোটরসাইকেল নিয়ে কর্মস্থল মনিগ্রাম বাজারের আলাউদ্দিন হার্ডওয়ার দোকানে যাচ্ছিলেন।

এ সময় বাঘা-আলাইপুর সড়কের ছাতারী গ্রামের সেলিম উদ্দিনের বাড়ির সামনে পৌছলে অপর দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই রাসেল আহম্মেদ বলেন, আমার ভাই সকালের নাস্তা করে মোটরসাইকেল নিয়ে তার মনিগ্রাম বাজারের কর্মস্থলে যাওয়ার পথে বালুভর্তি টাক্টরের চাপায় নিহত হয়েছে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ করলে আইনী ব্যবস্থা নেবো। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও বালুভর্তি টাক্টর উদ্ধার করে থানায় আনা হয়েছে।

পূর্ববর্তি সংবাদরায়হান হত্যা: এএসআই আশেক এলাহী গ্রেপ্তার
পরবর্তি সংবাদ২৪ ঘণ্টায় সুস্থ ১ হাজার ৫৪৮, মৃত্যু ২৫ জনের