কিশোরগঞ্জে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল

ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম.-এর অবমাননা ও কার্টুন প্রদর্শনীর প্রতিবাদে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. প্রতিষ্ঠিত কিশোরগঞ্জ ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে সর্বস্তরের তাওহিদী জনতা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

আজ ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১০ টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে বক্তারা বাংলাদেশস্থ ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে অবমাননার জবাদিহিতা, ফ্রান্সে বসবাসকারী মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধ করা ও দাবী পূরণে ব্যর্থ হলে ফ্রান্সের সাথে সকল প্রকার কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করাসহ বাংলাদেশ সরকারের কাছে বিভিন্ন দাবি জানান।

পূর্ববর্তি সংবাদ২৪ ঘণ্টায় সুস্থ ১ হাজার ৫৪৮, মৃত্যু ২৫ জনের
পরবর্তি সংবাদফ্রান্সে গির্জার বাইরে তিন ব্যক্তি খুন, তদন্তের আগেই ‘সন্ত্রাসী হামলা’ বলে স্থানীয় মেয়রের টুইট