‘একজন মুসলিম হিসেবে মহানবীর অবমাননা কীভাবে মেনে নেব?’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

ইসলাম টাইমস ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। কোনো ধর্মের অনুসারীই তাদের ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননা মেনে নিতে পারে না। একজন মুসলিম হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননা কীভাবে মেনে নেবো?

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সমাবেশ তি‌নি এসব কথা ব‌লেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, প্রকৃত ধার্মিক ধর্মের নামে হঠকারী ও উগ্রতায় বিশ্বাস করে না।

তিনি অন্য ধর্ম বিশ্বাসের ওপর আঘাত না করতে সকলের প্রতি আহ্বান জানি‌য়ে বলেন, এসব অপশক্তির বিরুদ্ধে দেশে দেশে শান্তিকামী মানুষের জাগরণ ঘটাতে হবে।

পূর্ববর্তি সংবাদভারতীয় নতুন আলুর কেজি ১৫০ টাকা
পরবর্তি সংবাদনবীজি সা.কে অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতে ইসলামের বিক্ষোভ