ভারতের মুম্বাইয়ে ম্যাক্রোঁর ছবির ওপর দিয়ে চলছে গাড়ি, হাঁটছে মানুষ

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের মুম্বাই শহরের একটি ব্যস্ত সড়কে সেঁটে দেওয়া হয়েছে ইসলামবিদ্বেষী ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর অসংখ্য ছবি! তার উপর দিয়ে চলছে গাড়ির চাকা। মাড়িয়ে যাচ্ছেন পথচারীরা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ মুম্বাইয়ের জে জে ফ্লাইওভারের নিচে মোহাম্মদ আলি রোড এবং ভেন্ডি বাজার এলাকায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই ফরাসি প্রেসিডেন্টের ছবি দেওয়া পোস্টার রাস্তায় সাঁটা হয়েছিল বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

ফ্রান্সে রাষ্ট্রীয়ভেোব ইসলাম ও মুসলিম বিদ্বেষী অবস্থানের প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। কিন্তু ভারতের হিন্দুত্ববাদী রাজনীতিবিদরা এ খবরে বেশ চটেছেন।

খবর পেয়ে ভারতের পুলিশ কর্মীরা গিয়ে পোস্টারগুলি সরিয়ে নেয়। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র ঘটনার ভিডিও পোস্ট করে টুইটারে লেখেন, ‘মহারাষ্ট্র সরকার, এসব কী হচ্ছে? সারা ভারত আজ ফ্রান্সের পাশে। জিহাদি হামলার বিরুদ্ধে ফ্রান্স যে লড়াই চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাতে সঙ্গী হয়েছেন। তবে কেন ফরাসি প্রেসিডেন্টের এই অবমাননা?’

আরো পড়ুন: ফ্রান্সে ইসলাম অবমাননার ঘটনার পর ভারতে চলছে ম্যাক্রোঁর বন্দনা

পূর্ববর্তি সংবাদনবীজি সা.কে অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতে ইসলামের বিক্ষোভ
পরবর্তি সংবাদআমিরাতকে ৫০টি এফ-৩৫ বিমান বিক্রি করছে আমেরিকা