ফ্রান্স ও ম্যাখোঁর বিরুদ্ধে বিশ্বজুড়ে বিক্ষোভ-নিন্দা

ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর বিরুদ্ধে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং আফ্রিকাজুড়ে মুসলমানদের প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাঙ্গচিত্র প্রকাশের জেরে ম্যাখোঁর নিন্দা জানিয়ে দেশগুলোতে বিক্ষোভ করেছে সাধারণ মুসলমানরা। গতকাল জুমার নামাজের পর ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ করেছে পাকিস্তান, বাংলাদেশ, লেবানন, সোমালিয়া এবং ফিলিস্তিনের হাজার হাজার মানুষ। ভারত এবং আরববিশ্বের বিভিন্ন দেশেও বিক্ষোভ হয়েছে। কোথাও কোথাও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে।

ভারতের মুম্বাইয়ে ম্যাখোঁর ছবি ব্যস্ত রাস্তায় সেঁটে দেওয়া হয়। তার ওপর দিয়ে চলছে গাড়ির চাকা। ছবি মাড়িয়ে যাচ্ছেন পথচারীরা।

সূত্র : ভয়েস অব অ্যামেরিকা

পূর্ববর্তি সংবাদইউটিউবে ভিডিও আপলোড করে অর্থ-উপার্জন বৈধ হবে কি?
পরবর্তি সংবাদখুলনায় পুলিশকে শ্রমিকলীগ নেতার স্ত্রীর মারধরের ঘটনা প্রকাশ্যে