মসজিদুল হারামের ফাহাদ গেটে গাড়ি দুর্ঘটনা

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবে পবিত্র নগরী মক্কার মসজিদুল হারামের ফাহাদ গেটে গাড়ি দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

এতে কোন হতাহতের ঘটনা ঘাটেনি। নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিক গাড়ির চালককে আটক করতে সক্ষম হয়।

দুর্ঘটনার বিষয়ে মক্কা মোক্কাররমা প্রদেশের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র সুলতান আল দোসরি জানিয়েছেন, গাড়ির চালককে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আটক করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তিনি সৌদি নাগরিক।

পূর্ববর্তি সংবাদকল্যাণপুর নতুন বাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট
পরবর্তি সংবাদতল্লায় মসজিদে বিস্ফোরণ: মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুর গ্রেফতার